দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন রণবীর দীপিকা

রণবীর সিং ও দীপিকা পাডুকোনের কর্মজীবনে বৃহস্পতি তুঙ্গে সে কথা তো আলাদা করে বলার প্রয়োজনই নেই। দীপিকার ঝুলিতে সিনেমার পাশাপাশি রয়েছে বিজ্ঞাপনের কাজ। অন্যদিকে ‘ধুরন্ধর’ রণবীরে মজে সিনেপ্রেমীরা। ব্যক্তিগতজীবনেও খুশির জোয়ার। দ্বিতীয়বার নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছেন, সম্প্রতি সমাজমাধ্যমে সেই সুখবর দিয়েছেন তারকা দম্পতি।

রণবীর-দীপিকার একটা বিরাট ফ্যানবেস রয়েছে। তাঁদের জীবনের খুটিনাটি জানতে সর্বদা মুখিয়ে থাকেন অনুরাগীরা। তারকা জুটিও ভক্তদের কখনও নিরাশ করেন না। জীবনের সুখ দুঃখের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। লক্ষ্মীছানা দুয়াকে নিয়েও খুবই আগ্রহী ‘দীপবীর’ জুটির ভক্তরা। শনিবার এক নতুন দুনিয়ার সঙ্গে পরিচয় ঘটেছে দুয়ার |

রাজকন্যার জীবনের প্রথম অভিজ্ঞতা সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন তারকা দম্পতি। দুয়াকে নিয়ে মুম্বইয়ে ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ লাইভ শো দেখতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। পারিবারিক উদযাপনের বিশেষ মুহূর্তে দুয়ার উপস্থিতি যে মা-বাবা হিসেবে তাঁদের কাছে বাড়তি পাওনা তা বললে অত্যুক্তি হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *