বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার

মাঝ আকাশে বিপত্তি! বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার। বরাত জোরে রক্ষা পেলেন তিনি। কিন্তু কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের কপ্টারটি অ্যান্ড্রুস বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক একই সময়ে ওয়াশিংটন বিমানবন্দর থেকে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানও টেক অফ করে। মাঝ আকাশে সেই উড়ানটির খুব কাছে চলে আসে মার্কিন প্রেসিডেন্টের কপ্টার। প্রায় কান ঘেঁসে ওড়ে ট্রাম্পের মেরিন ওয়ান চপার। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই কপ্টার এবং বিমানটি দূরে সরে যায়। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বরাত জোরে রক্ষা পান মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *