বাইকের বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। নাগরিকের অধিকার খর্ব না করে আজ থেকেই বাইক ব়্যালি ও একাধিক বাইক নিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানান, কারও ব্যক্তি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কেউ হাওয়া খেতে যেতে চাইলে বাধা দেওয়া যায় না। নির্বাচনের সময় বিহার ও অসমে এরকম নিষেধাজ্ঞা জারির কোনও উদাহরণ নেই। কমিশন এরকম উদাহরণ দেখাতে পারলে এ রাজ্যেও তাদের আবেদন বিবেচনা করা হত। গাড়ির ক্ষেত্রে কেন বিধিনিষেধ প্রযোজ্য হবে না সেই প্রশ্নও তুলেছে হাই কোর্ট।
Related Posts
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
বৃষ্টির পূর্বাভাস রাজ্যে | বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আলিপুর আবহাওয়া দপ্তর | শুক্রবার কলকাতার আকাশে মেঘের আনাগোনা শুরু হবে…
ধেয়ে আছে নিম্নচাপ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা
আজ সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের দিকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | তবে বৃষ্টিপাতের জেরে…
বঙ্গের বৃষ্টির ভ্রুকুটি
রাজ্যজুড়ে বৃষ্টির পর থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে | বৃষ্টির ভ্রুকুটি কাটতেই ফের শীতের আমেজ রাজ্যজুড়ে | এদিন সকাল…