বাইকের বিধিনিষেধ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশে সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। নাগরিকের অধিকার খর্ব না করে আজ থেকেই বাইক ব়্যালি ও একাধিক বাইক নিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। বিচারপতি জানান, কারও ব্যক্তি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কেউ হাওয়া খেতে যেতে চাইলে বাধা দেওয়া যায় না। নির্বাচনের সময় বিহার ও অসমে এরকম নিষেধাজ্ঞা জারির কোনও উদাহরণ নেই। কমিশন এরকম উদাহরণ দেখাতে পারলে এ রাজ্যেও তাদের আবেদন বিবেচনা করা হত। গাড়ির ক্ষেত্রে কেন বিধিনিষেধ প্রযোজ্য হবে না সেই প্রশ্নও তুলেছে হাই কোর্ট।
Related Posts
টীকা নিয়েও আক্রান্ত বুদ্ধদেব, চিন্তা বাড়ছে চিকিৎসকদের
করোনায় আক্রান্ত হওয়ার মাত্র কয়েকদিন আগেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য. টিকা নিয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সেই কারণেই,…
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা। কিন্তু ঝড়ের কোনও প্রভাব আর নেই তিলোত্তমায়। শুক্রবার…
বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ, দেখা নেই রোদের
পূর্বাভাস সত্য়ি করে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। দেখা নেই রোদের। জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, এমনটাই জানাচ্ছে…