সোনারপুরে ডিম হামলার জেরে অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে ভর্তির চেষ্টা করা হলেও চোট গুরুতর না হওয়ায় লাভ হয়নি। বর্তমানে বাড়িতেই চিকিৎসকের অধীনে রয়েছেন তিনি। চলছে স্যালাইন ও ওষুধ। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই অভিষেককে দেখতে তাঁর বাড়িতে গেলেন তিনি। খোঁজ নিলেন শারীরিক অবস্থার।
সূত্রের খবর, বাড়িতে ২ জন চিকিৎসক রয়েছেন তাঁর চিকিৎসার দায়িত্বে। রবিবার সকালেও বমি বমি ভাব ছিল অভিষেকের। চলছে স্যালাইন। ব্যাথার জন্য খেতে হচ্ছে ওষুধ। আপাতত বেড রেস্টেই রয়েছেন সাংসদ। শনিবার হাসপাতাল থেকে ফেরার পর গভীররাত পর্যন্ত অভিষেকের কাছেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দূরত্ব সামান্য, তাই রবিবার বিকেলে পায়ে হেঁটেই অভিষেকের খোঁজ নিতে তাঁর বাড়িতে যান তৃণমূল সুপ্রিমো।