মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি! কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল কপ্টার। সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও শোনা যাচ্ছিল, খারাপ আবহাওয়ার কারণেও এই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনাতেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। কেশপুরের সভা থেকে তিনি জানান, খারাপ আবহাওয়ার কারণেই কোলাঘাট থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছেছেন তিনি।

আজ একাধিক সূত্রে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন প্রথমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করার কথা তাঁর। সেখান থেকে বাঁকুড়ায় যাবেন তিনি। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন দমদম বিমানবন্দর থেকে আকাশ পথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছন শুভেন্দু। জানা গিয়েছে, রওনার আগেই ওই কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তড়িঘড়ি কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *